1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা, দাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে উগান্ডার কৃষকের বিশাল সংসার

লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালের ওই নারী রোগী চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার হন। গত বৃহস্পতিবার (২১ মে) বকশি কা তালাব থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারাসহ তপশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। তিনি সীতাপুর জেলার তাম্বাউর থানার রাজনাপুর গ্রামের বাসিন্দা এবং তেজস হাসপাতালেই কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের পর অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ওই নারী গত ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন এবং ২১ মে চিকিৎসা চলাকালীন অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিযুক্তের পরিহিত পোশাক আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের বক্তব্য রেকর্ড করার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসক নিজের অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট