সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

রাড়ুলীতে হাসপাতালের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা চৌরাস্তা মোড়ে হাসপাতালের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

এসময়ে আয়োজকরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর সাধন কর্মকার কর্তৃক “শশীভুষন দাতব্য চিকিৎসালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন বাঁকা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভেদ করে হাসপাতালের জমি দখলের পায়তারা করছে। এরই প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

সভায় সভাপতিত্ব করেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম নাজির আহমেদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মোড়ল, খুলনা জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়নের সাবেক জয়েন্ট সেক্রেটারি গাজী মুনসুর আলী গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সিরাজসহ বিএনপি নেতা মজিদ মিস্ত্রি, আব্দুস সামাদ আজাদ বাবু, মোঃ কামাল উদ্দিন কাবুল, এসএম গোলদার, নুর জোয়ার্দার খোকন, আজমির মোড়ল, মোস্ত, মোস্তাক প্রমুখ। পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য আব্দুল কুদ্দুস মোড়ল, যুবদল ইকবল হাসান, রাসেল, আশরাফুল, হান্নান, জিয়া, ছাত্রদল নেতা হাবিবুল্লাহ গাজী, আহাদ, সরদার,মিরাজ, ইকবল,আহাদ, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিজ্জাদ গাজী, ইজিবাইক সেক্রেটারি মোঃ ইয়াছিন আলী সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালের জমি দখলের পায়তারা বন্ধের পাশাপাশি আওয়ামীলীগের দোসর সাধন কর্মকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews