সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

শত কোটি টাকা আত্মসাৎকারী সেই আশরাফ ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আশরাফ আলী চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের এসআই আব্দুল মোমিন বলেন, আশরাফ আলীকে ঢাকার পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানা ও চট্টগ্রামের চকবাজার থানায় মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দেশে ৩২ শাখার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা আমানত নিয়ে তা ফেরত দেয়নি সিটি ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ আলী। ২০১৬ সালে গ্রাহকেরা আমানত ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরপর আশরাফ আলী পরিচয় দেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের নেতা পরিচয়ে আরও বেপরোয়া হয়ে যান তিনি৷

গ্রাহকের আমানত ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি ও মামলায় ফাঁসানোর হুমকি দেন সিটি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews