1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল, নিয়োগ পাচ্ছেন ৩ হাজার ১২০ চিকিৎসক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফলে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসমূহের সত্যতা যাচাই এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

প্রকাশিত মনোনয়নে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট