বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী এক ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ (TOT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন, ২০২৬) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও রামপাল উপজেলার ‘উপজেলা রিসোর্স টিম’ (URT)-এর সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​স্থানীয় সরকার শাখা, বাগেরহাটের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের সম্মানিত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

​উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা গনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা সহজতর করতে আইন ও বিধিমালা অনুসারে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সাথে মাঠপর্যায়ে এর যথাযথ পরিবীক্ষণ (মনিটরিং) নিশ্চিত করার জন্য তিনি কর্মকর্তাদের তাগিদ দেন।

​সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে কর্মশালাটি বিকাল ৪টা পর্যন্ত চলে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নাজমুল ,। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট উপজেলার সমন্বয়কারীগণ।

​কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে রিসোর্স টিমের সদস্যরা গ্রাম আদালত পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠবেন, যা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews