বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এক গ্রাম, এক শিল্প’ এটি একটি পাইলট প্রকল্প। যেহেতু উদ্যোগ নেয়া সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠি। এই উদ্যোগটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে সর্বপ্রথমে একটি গ্রামকে বেঁছে নেয়া হবে। দেশের নারীরা হাঁস, মুরগি, গরু ছাগল পালন ও শাকসবজি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি আশা করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আসিফুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস এম তাফসিরুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাইন ষ্টোর লিমিটেডের দেশ মিডিয়া ও ব্যবস্থাপনা স্বত্বাধিকারী মো: হারুন অর রশীদ। সেমিনারে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
‘এক গ্রাম, এক শিল্প’ এর উদ্দেশ্য এবং সুবিধা হলো গ্রামীণ জনগোষ্ঠীর অব্যবহৃত বা লক্ষ্যহীন শ্রমের ব্যবস্থাপনা, বাড়ির আঙ্গিনায় অব্যবহৃত জমির ব্যবহার, শিশু-কিশোরদের কর্মশীল চিন্তার বিকাশ ঘটানো, ১০ বছর বয়স থেকেই অর্থনৈতিক সম্পৃক্ততা ও কর্ম ব্যবস্থাপনার সাথে পরিচয়, শিক্ষা ও কর্মের সাথে সম্পৃক্ততা, উৎপাদিত পণ্যের মূল্য কম এবং এলাকা ভিত্তিক পণ্য, রুট তৈরি ও অনুসরণ করা, শিক্ষা ও কর্ম উভয়ে একে অপরের পরিপূরক করে তোলা, পরিবেশ রক্ষা ও সচেতনতা, গ্রামের উৎপাদিত কৃষি পণ্যকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সরাসরি বাজারজাত ও পর্যটন শিল্পের বিকাশ। সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews