সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে। সে সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের পরিবারসুত্রে জানা যায়, আজ স্কুল ছুটির দিন হওয়ায় পিকনিক করার উদ্দেশ্য রাসেল ও কয়েকজন বন্ধু মিলে ওই গ্রামের মাঠের একটি আম বাগানে জ্বালানি কুড়াতে যায়। আম গাছের ভাঙ্গা শুকনা ডালপালা নিয়ে ফিরে আসার সময় অসাবধানবশত রাসেল বিদ্যুৎ এর তারে স্পর্শ হয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের জিম্বায় মরদেহটি দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews