1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ

শার্শা সিমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোগা সিমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কিছু লোক অবৈধভাবে বাংলাদেশ সিমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থেকে সিমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো- যশোর জেলার অভয়নগর উপজেলার বর্নিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), পাতালিয়া গ্রামের আহমদ সর্দারের ছেলে মিজানুর সরদার (৪৫), বলডাঙ্গা গ্রামের সরোয়ারের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিএসসি,ইঞ্জিনিয়ার্স অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশী নারী-পুরুষ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট