সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শা উপজেলার বেনাপোল মহাসড়কে বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন এবং শাহিন হোসেন (২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে আর আহত শাহীন কাগজ পুকুর গ্রামের শাহাজালালের ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পৌরবাস টার্মিনালের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান বেনাপোল হতে যশোরগামী যশোর-ট-১১-৫৯০২ নম্বরের একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহীর দুজনের কারোরই মাথায় হেলমেট ছিলনা।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক চয়নকে মৃত ঘোষণা করেন এবং অপরজন শাহিনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর পরই চালক ট্রাকের চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews