1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: মরুর বুকে গত ০৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। চলতি আসরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন টাইগাররা। এবং টস হেরে বোলিংয়ে আফগানিস্তান।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই টাইগারদের সামনে। শুধু জয় নয়, টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হারের পর এখন আফগানিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিটন দাসের দল। হংকংয়ের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা ভালো পারফর্ম করতে পারেনি। তাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের জন্য এই ম্যাচটি একটি অগ্নিপরীক্ষা।

আফগানিস্তানের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াই নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তারা জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। তিনি বলেন, ‘আমরা জানি এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট