সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে দাকোপ উপজেলা চালনা পৌরসভা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হযেছে।
এ লক্ষ্যে বুধবার বিকাল ৫ টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাক বাংলাস্থ থেকে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বৌমার গাছতলায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি সদস্য শাকিল আহম্মেদ দিলু। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম গাজী, চালনা পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী কাজি, এস এম ফয়সাল, আব্দুস ছাত্তার সরদার, সঞ্জয় সাহা, হাবিবুল্লাহ গাজী, আব্দুল বারিক শেখ, হয়রত আলী, মইজুদ্দিন খান, জূলফিকার আলী, মোয়াজ্জেম মোল্ল্যা, সুদেব মন্ডল, আবেদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্য রায়, সাধারণ সম্পাদক রাবেয়া পারভীন, বিএনপিনেতা হাসমত খলিফা, আবু তাহের, বাপ্পি কাজী, মিনারুল শেখ, রাসেদ সানা, সোহেল সরদার, মনির হোসেন, বাসার খান, কালাম খান, শাকিল চৌধুরী, লিখন শেখ, ইউসুপ গাজী, সাকিব ইসলাম, শেখ হুমায়ুন কবির প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews