সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

কমরেড রসময় বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক কমরেড রসময় বিশ্বাস (৭৮) নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিন বিকেল ৪ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিতলমারীর হিজলা ইউনিয়নের পীরেরাবাদ গ্রামের বাড়িতে সমাধিস্থ করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন তাকে গার্ড অফ অনার প্রদান করেন মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কমরেড রসময় বিশ্বাস দীর্ঘদিন ধরে মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
তার ছোট মেয়ে রুলি বিশ্বাস এডিসি হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন। মেঝ মেয়ে অদিতি বিশ্বাস পিরোজপুর সদরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। বড় মেয়ে লুনা বিশ্বাস শিক্ষক হিসেবে বরিশালে কর্মরত। ছেলে রাজু বিশ্বাস একটি সংস্থায় কর্মরত। স্ত্রী শিখা রানী হালদার অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
কমরেড রসময় বিশ্বাসের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম পায়েল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews