সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় আনন্দঘন পরিবেশে শারদীয়া দুর্গাপূজা পালনের আশ্বাস ডাঃ মজিদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদ, ঐক্য ফ্রন্ট, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করব। পূজা উপলক্ষে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ও সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যেসব মন্দিরে এখনো সিসি ক্যামেরা স্থাপন হয়নি, পূজার আগেই তিনি নিজস্ব অর্থায়নে সেখানে ক্যামেরা স্থাপন করবেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, আবু মুছা সরদার, হুরায়রা বাদশা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ কালীপদ বিশ্বাস, কালীপদ মন্ডল, পিযুষ কুমার সাধু, উপজেলা ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরদার দিপু প্রমুখ।

এছাড়া বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের মধ্যে গৌতম কুমার মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, তুষার কান্তি মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, তুষার সরদার, কালীপদ মন্ডল, রামপ্রসাদ সানা, প্রদীপ কুমার মন্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews