শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: ক্রিকেট মাঠে রাতের অপেক্ষা। দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগেই কলম্বোর সবুজ গ্যালারিতে বাজল লাল-সবুজের জয়ের সুর। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল।

ম্যাচের শুরুতেই ঝড় তোলে লাল-সবুজের তরুণরা। প্রথম চার মিনিটেই দুই গোল করে কার্যত নির্ধারণ করে দেয় খেলার ভাগ্য। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় বাংলাদেশ। সতীর্থকে বল দিতে গিয়ে বিপদ ডেকে আনেন গোলরক্ষক, তার গ্রিপ ফসকে যাওয়া বল কেড়ে নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠান্ডা মাথায় জালে পাঠান।

এর এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত একক কৌশলে পাকিস্তানের ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০-তে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি দুদলই। পাকিস্তান চেষ্টা করেছে ব্যবধান কমাতে, বাংলাদেশও চেয়েছে লিড বাড়াতে। তবে গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি কোনো দল।

গ্রুপ পর্বে পাকিস্তান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। তবে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে কঠিন লড়াই দিলেও সেমিতে এসে গোলশূন্য বিদায় নিতে হলো তাদের।

এদিকে আজ রাতেই একই ভেন্যুতে নেপাল ও ভারতের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ কিশোররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews