1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

বেনাপোল বন্দর এলাকায় আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়কে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। অবৈধ শুল্ক ফাঁকির ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

বন্দর সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাকের পন্য গোপনে বাংলাদেশি আর একটি ট্রাকে খালাস করা হয়।

খালাসকৃত পন্যবাহী ট্রাকটি বেনাপোল বন্দরের বাইপাস সড়ক দিয়ে বের হয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করে। আটক ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি করে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, মোটরসাইকেলের টায়ার ২টি, ১০ হাজার ৬৯৩ পিস ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস কসমেটিকস এবং একটি কার্গো ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা।

বন্দর পরিচালক শামীম রেজা বলেন, সিসি ক্যামেরার বাইরে রাতের আঁধারে পণ্য খালাস করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ট্রাকটি আটক করে। তদন্ত শেষে কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে কারা এ ঘটনায় জড়িত।

তিনি আরও জানান, সিন্ডিকেটের এ ধরনের কার্যকলাপে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

অন্যদিকে, কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বন্দরে এ ধরনের একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বন্দর, কাস্টমস ও আনসারের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে পণ্য পাচার করে আসছে। পরিচ্ছন্ন ব্যবসায়ীরা এতে আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট