সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় টেকনিক্যাল স্কুলে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে টিটিসির হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মোয়াজ্জেম হোসেন সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এবং পাইকগাছা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ মোড়ল। স্বাগত বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এবং উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews