1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

বাগেরহাটে হাইকোর্ট আদেশ অমান্য করে স্থাপনা তৈরির প্রতিবাদে সাংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাজী আবুল হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, আমার পিতা মৃতঃ কাজী আব্দুস সামাদ বাগেরহাট শহরের জেএল ১৫৬ নং সরুই মৌজায় সিএস ৭৯৭/২৯ খতিয়ানের এবং এস খতিয়ানের ১৮৭৬, ১৮৭৭, ১২৪০, ২২৪১ দাগে চরভরাটী মোট ০.০২৭৫ (শূন্য দশমিক শূন্য দুই সাত পাচ) একর জমি যাহা আমার পিতা ১৯৮৩ সাল থেকে ডিসি আর মূলে ভোগ দখল করেন। পিতার মৃত্যুর পর আমরা ৩ভাই ২মাতা পিতার ওয়ারেশ সূত্রে উক্ত জমিতে ভোগ দখলে থাকি। আমাদের প্রতিপক্ষ আব্দুস সালাম ও খলিলুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাটকে বিবাদী করে দেয়ঃ ১৯৫/৯২ নং কোকদ্দমা করলে আমরা ঐ মামলায় বিবাদী শ্রেনীভুক্ত হই। বাদীপক্ষের বিপক্ষে ঐ মামলায় ১৯৯৩ সালে ডিক্রি হয়। পরবর্তীতে তারা যুগ্ম জেলা জজ আদালতে দেঃ আপীল ২৭৩/৯৫ দাখিল করেন। ঐ আপীল মোকদ্দমায় ও তারা পরাজীত হন। পরবর্তীতে তারা মহামান্য হাইকোটে সিভিল রিভিশন ৭০৬/২০১৫ দায়ের করেন। ঐ মামলায় আমাদের দরখাস্তের উপর শুনানী হলে ২৭/জানুয়ারী ২০২০ তারিখে মহামান্য আদালত স্থায়ী স্থিতিশীল অবস্থার আদেশ দেন।
তিনি আরো বলেন, বর্তমানে খলিল ও মৃত আব্দুস সালাম স্ত্রী কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নিয়ে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি চেষ্টা চালাচ্ছে যা আইন বিরোধী এবং আদালত অবমাননাকর।
সংবাদ সম্মেলনে কাজী আবুল হোসেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শহরের প্রান কেন্দ্র এ ধরনের আইনবিরোধী কাজ থেকে বিরত রাখার দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট