রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার প্রেসক্লাব বেনাপোলের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ এবং দিনকালের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা দিকে শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।

মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের সম্পাদক ও সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, সহ-সভাপতি জামাল হোসেন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহম্মদ আলী শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলের উপর নির্যাতনের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মনিরের মুক্তি দাবি করছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews