রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা আজ (সোমবার) বিকালে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। এবিষয়ে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের টাইফয়েড টিকা বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান কেসিসির প্রশাসক।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব। অ্যাডভোকেসি সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কেসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

অ্যাডভোকেসি সভায় জানানো হয়, টিকা ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে এক লাখ ৭৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে খুলনা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews