1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে কারেন্ট জাল ও বোটসহ আটক ১১

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরের হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার) ১৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাইমচর থানাধীন লামছড়ি, কাটাখলী লঞ্চঘাট, বারো তহবিল ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাল হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিনষ্ট করা হয়। জব্দকৃত বোট চাঁদপুর হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ৮ জন জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাইমচর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট