রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি শনিবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, তারা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমাদের শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি শিক্ষকরা আরো সৃজনশীলতার সাথে পাঠদান করলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে। উপদেষ্টা এসময় প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা ও খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews