1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল-সেনাপ্রধান

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট:: দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সম্পৃক্ততার গুরুত্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী- তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা বড় ভুল হবে। নারীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সবারই ভূমিকা রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন-অনেক দক্ষ ক্যাডেট তৈরি করা। নারী নেতৃত্ব চাই, নারী ক্ষমতায়ন চাই। নতুন প্রজন্মকে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।

নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পূর্বসুরীদের মতো দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ক্যাডেটসহ স্থানীয় সাংবাদিকরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট