1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী টোবগে

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টোবগে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অবতরণের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে দেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী টোবগে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত সরকারি ভোজসভাতেও যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী টোবগে সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট