সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় লটারির মাধ্যমে সচ্ছ ও নিরপেক্ষভাবে ৩ কোটি টাকার টেন্ডার সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” প্রকল্পের আওতায় ৩ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৪৯৬ টাকার উন্নয়ন কাজের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের রাস্তা সংস্কার ও উন্নয়নকাজের জন্য মোট ৪টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়।

এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী সকল ঠিকাদারের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে টেন্ডার বণ্টন কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ঠিকাদার আফজাল হোসেন, সাইফুল ইসলাম ও শেখ আব্দুল আজিজ, সুজয় মিস্ত্রি।

এসময়ে নির্বাচিত ঠিকাদার ও প্যাকেজসমূহ ১. সোলাদানা ইউনিয়ন, ৬নং ওয়ার্ডে ২ হাজার ৪২০ মিটার মাটির রাস্তা সংস্কার বরাদ্দ: ৯৯,৫২,৯০৪ টাকা নির্বাচিত ঠিকাদার: মেসার্স সাগর এন্টারপ্রাইজ ২. একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২৩০ মিটার ইটের রাস্তা সংস্কার ২৪,৫৯,৭৩৬ টাকা নির্বাচিত ঠিকাদার: মেসার্স আরাফ এন্টারপ্রাইজ।
৩. গড়ইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২ হাজার ১৫ মিটার মাটির রাস্তা ও ওয়াপদা বাঁধ সংস্কার ১,২৮,৪৭,৯৭৫ টাকা নির্বাচিত ঠিকাদার: মেসার্স রাব্বী এন্টারপ্রাইজ (কয়রা)৪. গড়ইখালীর ৩নং ওয়ার্ডে ৮৩০ মিটার মাটির রাস্তা সংস্কার ৫৫,৩৫,৮৮১ টাকা, নির্বাচিত ঠিকাদার: মেসার্স আব্দুস সালাম এন্টারপ্রাইজ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে টেন্ডার প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বণ্টন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews