শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান; আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ ডিসেম্বর) বিকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মীকে রাত-দিন নিরলসভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।

কপিলমুনি ইউনিয়ন জামায়াতের নেতা মোঃ আজিবর রহমান সানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা মোস্তফা আল মাদানী, মোঃ ওমর আলী, মোঃ জাকির হোসেন, মোঃ জামাল হোসেন, মাওলানা আছির উদ্দীন, গাজী রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews