শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ক্যাডেট স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের
সভাপতি এস কে বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ার ম্যান মোঃ রফিকুল ইসলাম জগলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ার ম্যান মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন, “ যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার জন্য একটি বহুতল ভবন নির্মান প্রয়জন। আজ পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই আনন্দিত।”
অনুষ্ঠানে ফলাফল প্রদান ছাড়াও পবিত্র কোরআন শরীফের নতুন ছবক এবং পাগড়ী প্রদান, বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ২০২৬ সালের নবীনবরণ ও হস্তলিপি কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যাডেট মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ রিপন, জহিরুল ইসলাম রনি, মনিরুজ্জামান মনি,মশিউর রহমান, শামীম হাসান, প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews