শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজ

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে রোববার বিকেল পর্যন্ত সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট দুই হাজার সাতশ আশিটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিপরীতে দাখিল করা মনোনয়নপত্রের সংখ্যা এখন পর্যন্ত প্রায় একশটির কাছাকাছি।

তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সেই সব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র সংগ্রহের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা অঞ্চল এবং সেখান থেকে ৫০১টি মনোনয়ন কেনা হয়েছে। এছাড়া কুমিল্লা থেকে ৪০৫টি ও ময়মনসিংহ থেকে ৩৩৯টি এবং খুলনা থেকে ৩০২টি ও রংপুর থেকে ২৮৩টি ফরম সংগ্রহ করা হয়েছে। রাজশাহী থেকে ২৬৯টি এবং চট্টগ্রাম থেকে ২৪০টি ও বরিশাল থেকে ১৬১টি এবং ফরিদপুর থেকে ১৪৫টি ও সিলেট অঞ্চল থেকে ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিলের হিসেবে এখন পর্যন্ত ফরিদপুরে সর্বোচ্চ আটটি জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে সাতটি করে এবং রংপুরে তিনটি ও ঢাকা ও চট্টগ্রামে দুটি করে আবেদন জমা দেওয়া হয়েছে। এছাড়া খুলনা ও সিলেটে একটি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তবে রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

নির্বাচন কমিশন জানিয়েছে সাধারণত শেষ দিনেই মনোনয়ন জমা দেওয়ার ভিড় সবচেয়ে বেশি থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। এই সময়ে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না এবং করলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews