শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ- সিটি কর্পোরেশনের প্রশাসক মোখতার আহমেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ, একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ। আর ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে সরকার মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি সেবামূলক এ কাজে তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
কেসিসি প্রশাসক মঙ্গলবার সকালে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত ইপিআই কোয়ার্টার রিভিউ সভায় (৩য় ও ৪র্থ কোয়ার্টার) প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহায়তায় খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার অয়োজন করে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, পরিচালক স্বাস্থ্য-এর কার্যালয়ের এ্যাসিসট্যান্ট চীফ মোঃ জোবায়ের হোসেন, ইউনিসেফ-খুলনার বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কার্যক্রমের কোল্ড চেইন প্রকৌশলী মোঃ মেসবাহুল হক, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুল আহসান সজিব সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews