শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

মোংলা উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মোংলা উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরণ মোংলা এরিয়া কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যােগে ফিসনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় উপজেলা বহুপক্ষীয় মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার। এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান এবং কমিটির সাধারন সম্পাদক আমি হোসেন আমুসহ ১৪ জন সদস্য।

সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করা হয় পাশাপাশি সমবায় সমিতি গঠন, জেলে কার্ডধারী মৎস্য জীবীদের আলাদা করে মৎস্য সমবায় সমিতি গঠন করার বিষয় আলোচনা করা হয়।

এছাড়াও অবমুক্ত খাল খনন, জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন নিয়ে উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। নতুন করে যারা প্রকৃত মৎস্যজীবী জেলে কার্ড নেই তাদেরকে জেলে কার্ডের আওতায় আনার জন্য বিস্তারিত আলোচনা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews