শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

খুলনা-৩ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আর ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩ আসনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। বুধবার বেলা ১১ টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা।
বৈধ ৯ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews