শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম রয়্যালস

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: বোলারদের দাপটের পর ব্যাট হাতে দুই ওপেনারের দুর্দান্ত নৈপুণ্যে ঢাকাকে একেবারেই পাত্তা দেয়নি চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১২৩ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই টপকে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ঢাকাকে ১২২ রানে অলআউট করে চট্টগ্রাম। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটও না হারিয়ে জয় নিশ্চিত করে রয়্যালস।

মোহাম্মদ নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই আসে ৪৭ রান। কোনো ঝুঁকি না নিয়েই সহজ লক্ষ্য ছুঁয়ে ফেলেন দুজন। শেষ পর্যন্ত নাইম ও রসিংটন দুজনই অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

নাইম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন। অন্যদিকে রসিংটন খেলেন ৬০ রানের অনবদ্য ইনিংস, যেখানে ছিল ৯টি চার ও ২লে ছক্কা। দুজনের ব্যাটেই আসে অর্ধশতক।

এর আগে ঢাকার ব্যাটিং চট্টগ্রামের বিপক্ষেও পুরোপুরি ধসে পড়ে। রয়্যালসের বোলারদের ধারাবাহিক আঘাতে একপর্যায়ে ৬৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে ঢাকা ক্যাপিটালস। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে কোনোমতে ১২২ রান তুলতে পারে তারা। চট্টগ্রামের হয়ে বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো তারকারা হলেন, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম। তারা দুজনেই সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। অধিনায়ক শেখ মাহেদি হাসান শিকার করেন ২টি উইকেট। এ ছাড়া একটি উইকেট নেন আমের জামাল এবং একটি উইকেট আসে রানআউটে।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর ৮.৪ ওভারে পানি পানের বিরতির আগে ঢাকার স্কোর দাঁড়ায় ৪৬ রান, তখনই হারায় ৫ উইকেট। সাজঘরে ফেরেন সাইফ হাসান (১), জুবাইদ (২), উসমান খান (২১), শামীম হোসেন (৪) ও মুশফিকুর রহিম মিঠুন (৮)।

এর মধ্যে দুটি করে উইকেট নেন শরিফুল ও তানভীর, একটি শেখ মাহেদির। এরপর সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম দুজনই ৯ রান করে আউট হন। ঢাকার ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের জুটিতে আসে ৪৮ রান। তবে দলীয় ১১৪ রানে ১৭ রান করা নাসিরকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শরিফুল।

১২১ রানে ৫ রান করা আমের জামাল আউট হলে পড়ে নবম উইকেট। পরের বলেই মাত্র এক রান যোগ করে শেষ উইকেট হিসেবে রানআউট হন শূন্য রানে থাকা সালমান মির্জা। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন, ২৫ বলে ৪টি চার মারেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews