শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার (২ জানুয়ারি) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের দিকনির্দেশনায় এসআই সবুর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাস্তার ওপর থেকে একই গ্রামের মোঃ হাফিজুল সরদারের ছেলে মোঃ হামিদুল ইসলাম (১৭)-এর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ বাবলু সরদারের ছেলে মোঃ রিয়াদ সরদার (২৩)-এর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ২(১)২৬।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews