শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এই সমস্যা সমাধানে ঢাকায় রয়েছে আইসিসির প্রতিনিধি দল। এর মাঝেই নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে দাবি না মানলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে আইসিসি কোনো সমাধান না আনতে পারলে, বাংলাদেশের পক্ষ নেবে তারা।

এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেই সাথে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।

তাদের ভাষ্য, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এই ক্ষেত্রে কেউ তাদের জোর করতে পারে না। আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে আমাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করব।

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো আইসিসির সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।

উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি আইসিসি। এমনকি শনিবার বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্তাদের।

এদিকে ভারত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews