শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে মহসিন নাকভি বলেছেন, আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন সে কথা। বাংলাদেশের সিদ্ধান্তে সমর্থন আছে পাকিস্তানে, এমনটা গুঞ্জন হিসেবেই ছিল এতদিন। তবে পিসিবি চেয়ারম্যান তা স্পষ্ট করে দিলেন আজ। লাহোরে পিসিবিতে একটি ক্যাফে উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ বড় এক স্টেকহোল্ডার ক্রিকেটের। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’

গত কয়েক বছরে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাই আইসিসির দ্বিচারিতা নীতি নিয়ে প্রশ্ন তুললেন নাকভি। তিনি বলেন, ‘যখন পাকিস্তান ও ভারতের সঙ্গে বিষয়গুলো সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত সুবিধা পেলে বাংলাদেশেরও পাওয়া উচিত।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews