শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

নগরীর বিভিন্ন বাজারে খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই করেন কেসিসি প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপুর্ণ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই করেন। কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ীগণ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করলেও কিছু কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না। আবার কিছু ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। তিনি নগরীর নিউমার্কেট কাঁচা বাজার ও বয়রা বাজার পরিদর্শন করেন।

কেসিসি প্রশাসক আরো বলেন, সাধারণ জনগণ যেন কোনরূপ ভোগান্তির স্বীকার না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই মাহে রমজানের শেষ দিকে এসে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেন ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে। আবার ব্যবসায়ীগণও যেন নিত্যপণ্যে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য ও সহনীয় রাখেন। শুধু রমজান মাসে নয়, সকল সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং খাদ্যপণ্যের মান যেন ঠিক থাকে সেদিকে সংশ্লিষ্ট সকলের লক্ষ্য রাখতে হবে। ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এই মর্মে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আশ^স্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী বাজার সুপার লিয়াকত হোসেন প্রমুখ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews