শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ এবং সেক্রেটারি আলতাফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দীপল বিশ্বাস, শিল্পী রায়, রিনি পারই এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী শুভংকর মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নারীর মর্যাদা, অধিকার এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews