শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপাল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিস তামান্না ফেরদৌসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজমুল হাসান।

সভায় রামপাল উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে ন্যায়বিচার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এর কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews