শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এছাড়াও উপকারভোগী ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা তাদের চলাচলে নতুন সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews