1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::: হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডাক্তার ও নার্সদের অংশগ্রহণে “এইএফআই (Adverse Events Following Immunization)” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মশালায় ভ্যাকসিন প্রয়োগের পর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্তকরণ, তাৎক্ষণিক ব্যবস্থাপনা এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডা. নয়ন কুমার সরকার, ডা. মোঃ ফখরুদ্দীন আহমেদ, ডা. প্রান্ত সরদার, ডা. তানভীর আহমেদ, সহকারী ডেন্টাল সার্জন ডা. আঁখি দাস, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, এমটি (ইপিআই) সাহানারা পারভীন এবং স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

কর্মশালায় বক্তারা বলেন, এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি যেকোনো পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত শনাক্ত ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট