
বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম’র মা জামিলা বেগম (৭৫) এর জানাজা শেষে দাফন কার্য উপজেলার বিরাট গ্ৰামের বিপারিবারিক কবরস্থানে গতকাল শনিবার বেলা ১১ টায় সম্পন্ন হয়েছে। এসময় জানাজায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তৈয়েবুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মৃনাল কান্তি ঘোষ, বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আবু বকর মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশিকুজ্জামান আশিক, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হাসান ,উপজেলা জামায়াতে ইসলামী নেতা মু,আল- আমীন গোলদার,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু,সদস্য সচিব বাহাদুর মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা ব্রজেন ঢালী , ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দ যথাক্রমে মোমিনুল ইসলাম লিটন, মোল্লা ইমরান আহমেদ, মোঃ রাশেদ কামাল, পলাশ মহলদার,আসাবুর রহমান হাওলাদার, টুটুল গোলদার, শেখ সেলিম হাওলাদার, যুবদল নেতা ইমরান মৌলঙ্গী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply