বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্সকক ২ বোতল সিরাপ উদ্ধার করা হয়।তবে এলাকাবাসীর দাবি তাদের কাছে বিপুল-পরিমাণ মাদক ছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা জেনে যাওয়ায় তারা কৌশলে নদীর পানির নিচে পুতে রেখেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আরিফ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০ আর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতীতে অভিযান চালিয়ে নদীর মধ্যে থেকে ভারতীয় উইন্স কোরেক্সকক ২ বোতল সিরাপসহ মৃত কামরুজ্জামান ছেলে ইউসুফ আলী (৩০), চাবর আলী সরদারের ছেলে মোঃ সাবু (৪০), মৃত ওসমান গাজীর ছেলে হায়দার আলি (২৭), মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও সিদ্দিক আলীর ছেলে নয়ন মনিকে (৩৫) আটক করা হয়। এরা সবাই বেনাপোল পোর্ট থানার গয়ড়া ও পুটখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার জামিল হোসেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews