শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন :: ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় এক দল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্রসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাত মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) ভোলা জেলার দৌলতখান থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews