1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান গরমে পাইকগাছায় কচি তালের শাঁসের কদর বেড়েছে, প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছে ২-৩ ট্রাক চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় নৌপথে কোস্টগার্ডের টহল জোরদার

হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে ইরান কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরানের “হাত ট্রিগারেই রয়েছে” এবং প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে বলেন, আলোচনার পাশাপাশি ইরানের প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি সম্পূর্ণ সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের সামনে দুটি পথ রয়েছে একটি যুদ্ধের, আরেকটি কূটনীতির। আমরা আলোচনায় থাকলেও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

মোহাজেরানি সতর্ক করে বলেন, ইরান আর কোনো হামলার শিকার হতে চায় না। তবে ভবিষ্যতে আক্রমণ হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

তিনি জানান, আলোচক দল দেশের জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ধরনের আপস করবে না। পাশাপাশি সম্ভাব্য পরবর্তী দফা আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট