রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানের আওতায় সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয় বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়।

সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে সাক্ষাতের জন্য আগমন করার তথ্য জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক দস্যু মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews