বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :

শার্শার এক যুবক লিবিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত,উদ্ধার হয়নি মরদেহ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার প্রবাসী যুবক সজিব হোসেন লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন৷ ভাগ্যের পরিবর্তন ঘটাতে ২০২১ সালে এ যুবক লিবিয়া গমণ করেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে লিবিয়ার বিমান বন্দরে রওনা হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে মরদেহ না পাওয়ার অনিশ্চয়তা দিশেহারা সজিব হোসেনের পরিবার।

নিহত সজীব হোসেন যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের আইনুদ্দিনের পুত্র।

তার পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি মোবাইলের কলের মাধ্যমে জানানো হলেও, এখন পর্যন্ত মরদেহ কোথায় রয়েছে, কোনও হাসপাতালে রাখা হয়েছে, অথবা দাফন সম্পন্ন হয়েছে কি না? এ বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।

ভক্সপপ- ১ নিহতের পিতা আইনুদ্দিন,শার্শা,যশোর। ভক্সপপ- ২ নিহতের মাতা সেলিনা আখতার, ভক্সপপ-৩ নিহতের চাচা মফিজ উদ্দিন, শার্শা, যশোর ভক্সপপ- ৪ এলাকাবাসী, শার্শা, যশোর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews