1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

হরমুজে মার্কিন বাহিনী ঢোকার চেষ্টা করলেই হামলা-ইরান

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি এ জলপথে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর শক্ত প্রতিরোধ ও হামলা চালানো হবে।

সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করেছে-হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণভাবে তাদের সামরিক বাহিনীর দায়িত্বে রয়েছে। ফলে এ অঞ্চলে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে হলে ইরানের বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।

ইরানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকেও সতর্ক করে বলা হয়েছে, ইরানের নিয়োজিত সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া যেন তারা এ পথে যাতায়াত না করে, যাতে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো যায়।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী-বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনারা-যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান উত্তেজনার কারণে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। এই উদ্যোগকে তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট