1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

পদত্যাগ করবো না-মমতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নির্বাচনের ফলাফল পরাজয়ের ইঙ্গিত দিলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচলিত রীতি অনুযায়ী ফল নিশ্চিত হওয়ার পর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি সেই পথে হাঁটছেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে।

ইস্তফার প্রশ্ন উঠছে কেন-তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ, সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

তিনি জানান, রাজনৈতিক জোট আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে। তাঁর কথায়, আগামী দিনে জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল, আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোটকে শক্তিশালী করব।

সাংবাদিক বৈঠকে তাঁর পাশে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট