রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছার কৃষি সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর সহায়তায় ‘লো লিফট পাম্প (Low Lift Pump)’ স্থাপন কার্যক্রমের মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় চলমান এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষিজমিতে পানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অনাবাদি ও স্বল্প সেচ সুবিধাপ্রাপ্ত জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যেই এলাকায় পর্যায়ক্রমে ‘লো লিফট পাম্প’ স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে কর্মকর্তারা একই সঙ্গে এলাকায় চলমান ‘মডেল সবজি চাষ’ খামারও পরিদর্শন করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর সম্ভাবনা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং বিএডিসি (সেচ) এর সংশ্লিষ্ট প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews