রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর উদ্যোগে চলমান খাল খনন কার্যক্রম সরেজমিনে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হেতালবুনিয়া খালে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি টিম খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অসাধু দখলদারদের কবলে পড়ে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যায়। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবেলায় খালটির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে বিএডিসি (সেচ) খনন কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।

মনিটরিংকালে কর্মকর্তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। এছাড়াও খনন কাজ পরিচালনায় সৃষ্ট কিছু পারিপার্শ্বিক জটিলতার বিষয় অবগত হোন তারা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews