বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

যশোরের শার্শায় ইয়াবাসহ দুই যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন শার্শা থানার নিজামপুর বাজারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিনানুর রহমান (২২) একই থানার শ্রীকোনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তুষার ইমরান (২১)।

সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শার্শা থানাধীন লক্ষনপুর ইউনিয়নের সালতা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শার্শার লক্ষনপুর ইউনিয়নের সালতা গ্রামে মাদক বেচা-কেনা করার সময় দুইজন মাদক কারবারীকে ৫পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আজ মঙ্গলবার (৫ মে) আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews